আপনি কি পাঞ্চায়াত নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন? যদি নিয়ে থাকেন তাহলে আপনার এই যাত্রাকে আরও সহজ ও শক্তিশালী করবে আমাদের এই Panchayat recruitment Practices set-1 ভালো ফলাফল করার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের প্রশ্নের চর্চা করতে হবে। আজকে আমাদের পঞ্চায়েত নিয়গের প্রথম পর্বে বেস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো। মোট ২০ টি পর্ব থাকবে এবং প্রতিটা পর্বে ১৩ টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে।
১। শুদ্ধ বানান নির্দেশ করো।-
ক) অশিরিরি
খ) অশরীরী
গ) অশরিরি
ঘ) অশরীড়ি
✅ সঠিক উত্তর: খ) অশরীরী
২। ‘শুক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শাড়ি
খ)সাড়ী
গ) সারী
ঘ) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: গ) সারী
৩। আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কী বলে ?
ক) প্রগত স্বরসঙ্গতি
খ) আদি স্বরসঙ্গতি
গ) পরাগত স্বরসঙ্গতি
ঘ) মধ্য স্বরসঙ্গতি
✅ সঠিক উত্তর: ক) প্রগত স্বরসঙ্গতি
৪। কোনটি খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি ?
ক) মাথা+এ= মাথায়
খ) তা+এর= তার
গ) ঘোড়া+ দৌড়= ঘোড়দৌড়
ঘ) আ+মার= আমার
✅ সঠিক উত্তর: গ) ঘোড়া+ দৌড়= ঘোড়দৌড়
৫। “পুলিশ ডাকো”- কোন কারক?
ক) কর্তৃ
খ) কর্ম
গ) করণ
ঘ) অপাদান
✅ সঠিক উত্তর: খ) কর্ম
৬। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক) সতীন
খ) বিধাতা
গ) জল
ঘ) পানি
✅ সঠিক উত্তর: ক) সতীন
৭। ‘চিরায়ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বৃত্তি
খ) সাময়িক
গ) চিরন্তন
ঘ) স্থিতি
✅ সঠিক উত্তর: খ) সাময়িক
৮। ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কী ?
ক) চতুর
খ) গর্ব
গ) অপদার্থ
ঘ) কুমড়োর মত
✅ সঠিক উত্তর: গ) অপদার্থ
৯। ‘ডুব + আরি’ = ডুবুরি—কোন প্রত্যয় ?
ক)তদ্ধিত প্রত্যয়
খ) বিদেশী প্রত্যয়
গ) কৃৎ প্রত্যয়
ঘ) সংস্কৃত প্রত্যয়
✅ সঠিক উত্তর: গ) কৃৎ প্রত্যয়
১০। ‘বন্ধুর’ শব্দটির অর্থ কী?
ক) ভাই
খ) বন্ধুসম
গ) কোথাও নত কোথাও উন্নত
ঘ) বন্ধুত্ব
✅ সঠিক উত্তর: গ) কোথাও নত কোথাও উন্নত
১১। “দিনে দুপুরে___” একটি বাগধারা
ক) ডাকাতি
খ) চুরি
গ) বাটপার
ঘ) খুন
✅ সঠিক উত্তর: ক) ডাকাতি
১২। ‘একই গুরুর শিষ্য’-এক কথায় বলে-
ক) সতীর্থ
খ) শিষ্যার্থী
গ) শিক্ষার্থী
ঘ) গুরুকুল
✅ সঠিক উত্তর: ক) সতীর্থ
১৩। একটি পুস্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, টা হল-
A) শুস্ক বিন্দু বসতি
B) আর্দ্র বিন্দু বসতি
C) রৈখিক বসতি
D) বর্গাকার বসতি
✅ সঠিক উত্তর: B) আর্দ্র বিন্দু বসতি
আমাদের দ্বিতীয় পর্বটি হবে গণিত বিষয় নিয়ে তাই দ্বিতীয় পর্বটি মিস করবেন না।
আমি একজন ওয়েব ডেভেলপার দীর্ঘ 2014 সাল থেকে এই কাজের সাথে যুক্ত। এই ওয়েবসাইটে যে সমস্ত আর্টিকেল প্রকাশিত করার জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর একটা গ্রুপ রয়েছে। আমাদের লেখক বাংলা ভাষায় শিক্ষামূলক গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল প্রকাশ করে থাকে যেমন- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ICDS, মক টেস্ট প্রশ্ন-উত্তর, সাজেশন, নোটস।