HS Examination Importance Sanskrit Suggestion. HS exam question paper 2018 PDF

উচ্চমাধ্যমিক পরীক্ষার সংস্কৃত বিষয়ের প্রস্তুতির জন্য Higher Secondary Examination Sanskrit Suggestion এবং HS Sanskrit Question Paper 2018 PDF শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করলে পরীক্ষার প্রশ্নের ধরন, উত্তর লেখার পদ্ধতি এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। এই পোস্টে উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির সংস্কৃত বিষয়ের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়, সম্ভাব্য প্রশ্নের ধরন এবং 2018 সালের সংস্কৃত প্রশ্নপত্র PDF ডাউনলোড করার লিংক দেওয়া হলো।

HS Sanskrit Question Paper 2018 PDF Download

যেসব শিক্ষার্থী পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা নিচের লিংক থেকে 2018 সালের সংস্কৃত প্রশ্নপত্র দেখতে পারবে। HS exam question paper 2018 PDF

Higher Secondary Sanskrit Suggestion: গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিষয়

সংস্কৃত পরীক্ষায় ভালো ফল করার জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়া প্রয়োজন। নিচের বিষয়গুলি প্রস্তুতির সময় বিশেষ গুরুত্ব দিয়ে অনুশীলন করতে পারো।

Time: 3 hours 15 minutes
Sub-SANSKRIT Full Marks: 80
HIGHER SECONDARY EXAMINATION
( PART – A Marks: 54

PART-B Marks:- 26

সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো- 1×15=15

(i) ‘কনক’ শব্দের অর্থ কী?—
(a) হীরা
(b) পান্না
(c) সোনা
(d) রূপা
উত্তরঃ- (c) সোনা

(ii) আর্যাবর্তবর্ণনম্-এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য ? –
(a) গদ্য
(b) পদ্য
(c) চম্পূ
(d) নাটক
উত্তরঃ- (c) চম্পূ

(iii) ভগীরথ কোন্ বংশের রাজা?
(a) গুপ্ত বংশ
(b) মৌর্য বংশ
(c) চন্দ্ৰ বংশ
(d) ইক্ষ্বাকু বংশ
উত্তরঃ- (d) ইক্ষ্বাকু বংশ

(iv) “পদে পদে ধনদাঃ”—‘ধনদাঃ” শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে?
(a) কুবের
(b) যক্ষ
(c) শিব
(d) রাক্ষস
উত্তরঃ- (a) কুবের

পদ্যাংশ
(v) “তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ”–কার কৃপায়?
(a) শিব
(b) বিন্নু
(c) কৃষ্ণ
(d) গঙ্গা
উত্তরঃ- (d) গঙ্গা

(vi) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই?
(a) মানুষ
(b) কৃষ্ণ
(c) অর্জুন
(d) এঁদের কেউই নন
উত্তরঃ- (b) কৃষ্ণ

(vii) পার্থ কে?
(a) কৃষ্ণ
(b) জনক
(c) অর্জুন
(d) এঁদের কেউ নন
উত্তরঃ- (c) অর্জুন

(viii) শঙ্করাচার্য কোন্ রাজ্যের মানুষ?
(a) কর্ণাটক
(b) কেরালা
(c) তামিলনাড়ু
(d) উত্তরপ্রদেশ
উত্তরঃ- (b) কেরালা

See also  Hs political science question paper 2023 with answere

নাট্যাংশ
(ix) ‘কুহূ’ শব্দের অর্থ কী ?—
(a) রাত্রি
(b) পূর্ণিমা
(c) অমাবস্যা
(d) চতুর্দশী
উত্তরঃ- (c) অমাবস্যা

(x) বাসন্তিকস্বপ্নম্-এর মূল নাটক কী?
(a) মিডসামার নাইটস্ ড্রিম্
(b) ম্যাকবেথ
(c) হ্যামলেট
(d) এদের কোনোটিই নয়
উত্তরঃ- (a) মিডসামার নাইটস্ ড্রিম্

(xi) বল্লভ শব্দের অর্থ কী?
(a) প্রিয়
(b) সম্মানীয়
(c) শক্তিমান
(d) ভক্ত
উত্তরঃ- (a) প্রিয়

(xii) কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্–বক্তা কে?
(a) পিতা
(b) রাজা
(c) বসন্ত
(d) মকরন্দ
উত্তরঃ- (b) রাজা

সাহিত্যেতিহাস
(xiii) কোটি ভাসের লেখা?
(a) চারুদত্তম্
(b) অভিজ্ঞানশকুন্তলম্
(c) প্রসন্নরাঘবম্
(d) মৃচ্ছকটিকম
উত্তরঃ- (a) চারুদত্তম্

(xiv) গীতগোবিন্দের রচয়িতা কে?
(a) কালিদাস
(b) অশ্বঘোষ
(c) জয়দেব
(d) শূদ্রক
উত্তরঃ- (c) জয়দেব

(xv) রঘুবংশম্ কার লেখা?
(a) শূদ্রক
(b) কালিদাস
(c) অমরসিংহ
(d) শঙ্করাচার্য
উত্তরঃ– (b) কালিদাস

2. পূর্ণবাক্যে উত্তর দাও : 1×11=11

গদ্যাংশ (যে-কোনো তিনটি)
(i) যক্ষরা কার অনুচর ?
(ii) “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত”–কে বলেছেন ?
(iii) স্ফোটবাদ কাদের অভিমত?
(iv) তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো ।

পদ্যাংশ (যে-কোনো তিনটি)
(v) ‘অলকানন্দে’–কোন্ বিভক্তি ?
(vi) ‘মুনিবরকন্যে’—মুনিবর কে?
(vii) কর্মেন্দ্রিয় কী কী?
(viii) শূন্যস্থান পূরণ করো : ‘কর্মেণৈব হি সংসিদ্ধিমাস্থিতা -……………………

নাট্যাংশ (যে-কোনো তিনটি)
(ix) সাধয়ামঃ-এর একটি প্রতিশব্দ লেখো ।
(x) কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে?
(xi) কৌমুদীর পিতা কে ?
(xii) ইন্দ্রবর্মার উদ্‌বেগের কারণ কী?

সাহিত্যেতিহাস (যে-কোনো দুটি)
(xiii) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণম্—কার লেখা?
(xiv) শূদ্রকের লেখা নাটকটির নাম কী?
(xv) মেঘদূতের নায়ক কে?

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4 = 20

PART-A Marks:-54

গদ্যাংশ (যে-কোনো একটি)
(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।
(b) “দ্বারং চ সপদিং সংবৃতম্”—কোন্ দ্বার? ঘটনাটি বিশদে বর্ণনা করো।

পদ্যাংশ (যে-কোনো একটি)
(c) ‘গঙ্গাস্তোত্রম্’-এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো ।
(d) কর্মযোগ অংশটির সারমর্ম লেখো।

নাট্যাংশ (যে-কোনো একটি)
(e) ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও ।
(f) “নাড়িকাঽপি যুগায়তে”-ব্যাখ্যা করো ।

সাহিত্যেতিহাস (যে-কোনো একটি)
(g) প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো।
(h) শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।

ভাবসম্প্রসারণ করো (যে-কোনো একটি): 4×1=4
(a) অসক্তো হ্যাচরন কর্ম পরমাপ্নোতি পুরুষঃ
(b) ত্বমসি গতিমম খলু সংসারে

See also  Modern Computer Application. MCQ Questions and Answers with mock test.

নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণসহ কারক বিভক্তি নির্ণয় করো (যে-কোনো তিনটি): 1×3=3
(a) পর্বতেষু হিমালয়: শ্রেষ্ঠ।
(b) মহ্যং রসগোলকং রোচতে।
(c) বালক: জনকাৎ বিভেতি।
(d) মৎস্য: জলং বিনা ন জীবতি ।

বিগ্রহসহ সমাসের নাম লেখো (যে-কোনো দুটি): 2×2=4
(a) অহর্নিশম্
(b) রামানুজঃ
(c) দৈত্যারিঃ

নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো (যে-কোনো দুটি): 1×2=2
(a) বাক্যম্—বাচ্যম্‌
(b) আহ্বয়তি—আহ্বয়তে
(c) কবরা-কবরী

এককথায় প্রকাশ করো (যে-কোনো তিনটি) : 1X3=3
(a) গণপতি: দেবতা অস্য (b) জনানাং সমূহঃ
(d) ব্যাকরণম্ অধীতে (c) কন্যায়াঃ অপত্যং (পুমান্)

পরিনিষ্ঠিত রূপটি লেখো (যে-কোনো তিনটি): 1X3=3
(a) পৃথা + অণ্ (d) √গম্‌ + ক্ত্রাচ্ (c) ধন + মতুপ (b) √সহ + তুমুন

যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :5X1=5
(a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। (b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও ।

সংস্কৃতে অনুবাদ করো : 5
আমাদের দেশ ভারতবর্ষ। দেশের রাজধানী দিল্লি। আমি দিল্লি যাব। বাবা আমাকে যেখানে নিয়ে যাবে । সেখানে আমরা দশ দিন থাকব।

অথবা,
রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য। বাল্মীকি রামায়ণ লিখেছেন। বেদব্যাস মহাভারত লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই ।

Download PDF- HS exam question paper 2018 PDF

……..End……..

অন্যদের সাথে শেয়ার করুন
Scroll to Top